দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাবরের রানে ফেরার রাতে সিরিজ পাকিস্তানের

বাবরের রানে ফেরার রাতে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, ২০ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  কঠিন এক সময়ই পার করছিলেন বাবর আজম। এতটাই কঠিন সময় পার করেছেন যে সর্বশেষ ২২ ইনিংসে ছিল না তার কোনো ফিফটি। অবশেষে সেই অপেক্ষা ফুরিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের।

খেলেছেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

তার রানে ফেরার দিনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ নিশ্চিত করার ম্যাচে ৮১ রানের জয় পেয়েছে পাকিস্তান।

কেপটাউনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের প্রথম ৬ ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে।

 

যার ফলে ‘নিঃসঙ্গ শেরপার’ মতো একাই লড়াই করে যাওয়া হেনরিখ ক্ল্যাসেনের পাওয়া হয়নি ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্ল্যাসেন খেলেছেন ৯৭ রানের দারুণ এক ইনিংস। ১৩১.০৮ স্ট্রাইকরেটের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৮ চারে। পাকিস্তানের হয়ে ৪৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানোর অপেক্ষায় থাকা শাহীন শাহ আফ্রিদি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটের দারুণ এক জুটিতে বড় স্কোরের ভিত পায় পাকিস্তান। ১১৫ রানের জুটি গড়ে সেই এনে দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। ৭ চারে বাবর ৭৩ রানে আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রিজওয়ানও। ৭ চার ও ৩ ছক্কায় ৮০ রানে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক।

শেষদিকে ১৯৬.৮৭ স্ট্রাইকরেটে ৬৩ রানের টর্নেডো ইনিংসে বড় স্কোর এনে দেন কামরান গুলাম।

 

ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৪ চারে। এমন ইনিংসের জন্য ম্যাচসেরার স্বীকৃতিও জুটে তার কপালে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অভিষিক্ত পেসার কিয়েনা মাফাকা। সিরিজের শেষ ওয়ানডে আগামী ২২ ডিসেম্বর জোহানেসবার্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT