দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বালিকাণ্ডে দুর্নীতির প্রমাণ মিলেছে, ৫০ জনকে শাস্তির সুপারিশ

বালিকাণ্ডে দুর্নীতির প্রমাণ মিলেছে, ৫০ জনকে শাস্তির সুপারিশ

১৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবাসন প্রকল্পে ৩৬ কোটি ৪০ লাখ টাকা ৯ হাজার টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। এ ঘটনা নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ৫০ জনের বিরুদ্ধে শাস্তি সুপারিশ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের কমিটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন। আজ সোমবার এ প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন, আজ বিকেল সাড়ে ৫ টার দিকে অ্যার্টনি জেনারেলের অফিস থেকে তদন্ত প্রতিবেদনটি আমি রিসিভ করেছি। প্রায় ১ হাজার পেইজের এই প্রতিবেদন। এখানে দুইটা তদন্ত কমিটি ছিল। একটা তদন্ত কমিটি ৪ টা বিল্ডিংয়ে প্রায় ৩৬ কোটি টাকা দুর্নীতি প্রমাণ পেয়েছেন। এ ঘটনায় ৫০ জনকে দায়ী করেছে কমিটি। এখনো আমরা পুরো প্র্রতিবেদনটি পড়তে পারিনি। পুরোটা পড়ে আমরা আদালতে জমা দিবো। যদি প্রতিবেদন স্বচ্ছ না হয়, তাহলে আবারো আবেদন করবো পুনরায় তদন্ত করার জন্য।

তিনি আরো বলেন, আমার হতাশা লাগে। কারণ একটা মন্ত্রণালয়ের ৫০ জন যদি দুর্নীতি করে। তাহলে কিভাবে কী। সম্প্রতি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১১০টি ফ্ল্যাটের জন্য, বিভিন্ন সামগ্রী কেনা ও তা ভবনে উঠানোর অস্বাভাবিক ব্যয় নিয়ে, দেশজুড়ে তোলপাড় শুরু হয়। গত মাসের মাঝামাঝিতে গণমাধ্যমে প্রকাশিত সেই রিপোর্টে দেখানো হয় প্রতিটি বালিশ কিনতে খরচ হয়েছে প্রায় ৬ হাজার টাকা। যা ফ্ল্যাটে তুলতে খরচ ৭৬০ টাকা। এ ঘটনায় বালিশকাণ্ডে দুর্নীতি সুষ্ঠু তদন্তে আদালতে একটি রিট করেন আইনজীবী সুমন।

সে ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। বলা হয়েছিল ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। কয়েকবার তারিখ পিছিয়ে সবশেষ প্রতিবেদন হাইকোর্টে জমা দিল গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT