দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বালিশ ও পর্দাকাণ্ডে জড়িতদের ‘ক্রসফায়ার’দেয়ার দাবি এমপি হারুন অর রশিদের

বালিশ ও পর্দাকাণ্ডে জড়িতদের ‘ক্রসফায়ার’দেয়ার দাবি এমপি হারুন অর রশিদের

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রূপপুরের বালিশকাণ্ড এবং ফরিদপুরের হাসপাতালে অস্বাভাবিক দামে পর্দা কেনার সঙ্গে জড়িতদের ‘ক্রসফায়ারে’দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। আজ সোমবার রাতে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিএনপির আলোচিত সাংসদ এই দাবি জানান।

হারুন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে। সরকার যদি ক্রসফায়ারকে বৈধ হিসেবে মেনে নেয় তাহলে এই ধরনের দুর্নীতির সঙ্গ জড়িতদের ক্রসফায়ারে দেয়া হোক।’এসময় তিনি কিশোর অপরাধ, ডেঙ্গু পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও কথা বলেন।

বক্তব্য শুরুর দুই মিনিটের মধ্যে স্পিকার তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। এ সময় হারুন অর রশিদ কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘দুই মাস পর সংসদে কথা বলছি। মাত্র দুই মিনিটও কথা বলতে দেবেন না? আমি তো সরকারের বিষোদগার করছি না। এগুলো বাস্তবতা। সরকার দলীয় যারা আছেন তাদের কান খোলা রেখে শুনতে হবে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই এমপি বলেন, ‘সারাদেশে অনেক মানুষ ডেঙ্গুতে মারা গেছেন। অসংখ্য মানুষ হাসপাতালে আছে এখনো। চিকিৎসা বিভাগের লোকজন তাদের চিকিৎসা দিতে হিমশিম খেয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’

এ সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, কোরআনে বলা আছে জল-স্থলে যেসব বিপদ আপদ তা তোমাদের কৃতকর্মের ফল। চারদিকে দুর্নীতি। রূপপুরের বালিশের পর ফরিদপুরে হাসপাতালে পর্দা কেনা নিয়ে যা হয়েছে সেখানে দুদক কী করছে? অথচ মাত্র দুই কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। বিশ্বে সব থেকে বেশি দামি পর্দা কোথায় তা জানতে চাইলে উত্তর পাওয়া যায় ফরিদপুর হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT