দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বায়তুল মোকাররমে তৃতীয় জামাতেও মুসল্লিদের ঢল

বায়তুল মোকাররমে তৃতীয় জামাতেও মুসল্লিদের ঢল

ঢাকা, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তুমুল বৃষ্টিকে উপেক্ষা করেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই জামাতের মতো তৃতীয় জামাতেও বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। আজ বুধবার সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ।

নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাতে আবেগাপ্লুত মুসল্লিরা চোখের জলে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মসজিদে আসার পথে বৃষ্টি বাধায় অনেকে আটকে পড়েন। তারপরেও অনেকে কাকভেজা হয়ে ঈদের জামাতে সামিল হন। যারা প্রথম দুটি জামাতের কোনটিতেই অংশ নিতে পারেননি তারা তৃতীয় জামাতে নামাজ আদায় করেন। তৃতীয় জামাতেও মুসল্লিদের ভিড়ে বায়তুল মোকাররম কানায় কানায় পরিপূর্ণ ছিল।

এর আগে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে ঈদের আরও দুটি জামাত অনুষ্ঠিত হবে। চতুর্থ জামাত হবে সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায়।

চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও সর্বশেষ জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT