দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও আয়ের উৎস সম্পর্কে তথ্য না দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি শ্যামপুরের দনিয়ার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত আছেন। তিনি শিক্ষক কর্মচারী ঐক্যজোটেরও চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (ঢাকা জেলার সমন্বিত কার্যালয়) সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে ২০১৭ সালের জুন মাসে বিএনপির এই নেতার বিরুদ্ধে তদন্তে নামে দুদক।

মামলার অভিযোগে বলা হয়েছে, এই অধ্যক্ষ কমিশনে ভুল তথ্য দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য গোপন করেছেন। যেটা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী অপরাধ। অধ্যক্ষ তার বিবরণীতে এক কোটি নয় লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া এক কোটি ৩১ লাখ টাকা আয়ের উৎস দেখাতে পারেননি।

জানা গেছে, ২০১৭ সালের অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ পায় দুদক। এরপর তার সম্পদের বিবরণ চেয়ে চিঠি দেওয়া হয়। জুলাইয়ে তিনি তার সম্পদের বিবরণ কমিশনে জমা দেন। যেখানে স্থাবর সম্পত্তি হিসেবে তিন কোটি ১৭ লাখ ১৫ হাজার ৩২৪ টাকা এবং অস্থাবর সম্পত্তি হিসেবে ১৬ লাখ ৫৭ হাজার টাকা দেখান। এরমধ্যে কুমিল্লার হোমনা থানার মানিকচরে ২৭ শতাংশ জমির উপর নির্মিত স্থাপনার নির্মাণ ব্যয় এক লাখ টাকা, রাজধানীর সবুজবাগে দুইতলা বাড়ির নির্মাণ ব্যয় ১৭ লাখ সাড়ে ৯১ হাজার টাকা এবং ডেমরার কদমতলীতে পাঁচতলা বাড়ির নির্মাণ ব্যয় ৬০ লাখ টাকা দেখানো হয়। বিপুল এই সম্পদের তদন্তে নামে কমিশনের একজন সহকারী পরিচালক।

তদন্ত কর্মকর্তা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার স্থাপনা ও ভবনের নির্মাণ খরচ অনুসন্ধানে গণপূর্ত ও রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীকে দিয়ে নির্মাণ ব্যয় প্রতিবেদন তৈরি করেন। এতে দেখা যায় অধ্যক্ষের স্থাবর সম্পত্তির সঙ্গে এক কোটি নয় লাখ ৭৫ হাজার ৯৩২ টাকা অসঙ্গতিপূর্ণ। তাছাড়া এক কোটি ৩১ লাখ ১১ হাজার ৮৮৩ টাকা আয়ের উৎস দেখাতে পারেননি। যা সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় শাস্তিযোগ্য অপরাধ।

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT