দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপির প্রবীণ নেতা এস এ খালেকের শেষ বিদায় : বাঙলা কলেজের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

বিএনপির প্রবীণ নেতা এস এ খালেকের শেষ বিদায় : বাঙলা কলেজের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

ঢাকা, ০৬ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুর ২টায় মিরপুরে সরকারি বাঙলা কলেজে প্রবীণ বিএনপি নেতা, দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি, সাবেক সংসদ সদস্য এস এ খালেকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

 

এর আগে রাজধানীর নয়াপল্টনে খ্যাতিমান এ নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে দুপুর পৌনে ২টায় বাঙলা কলেজে আসে তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি।

 

এসময় বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশার লোকজন বাঙলা কলেজের মাঠে এস এ খালেকের জানাজায় অংশ নিতে ছুটে আসেন। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ইমাম।

 

বাঙলা কলেজে জানাজা শেষে মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় মরহুমের মরদেহ। সেখানে তৃতীয় জানাজা শেষে এস এ খালেকের পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

 

রবিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এস এ খালেক। এর আগে গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়।

 

রবিবার দুপুরে এস এ খালেককে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

 

একসময়ের প্রভাবশালী রাজনীতিক এস এ খালেক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার হার্টে ১৩টি রিং পরানো ছিল।

 

এস এ খালেক রাজনীতির পাশাপাশি একজন বড়মাপের ব্যবসায়ীও ছিলেন। আবাসন খাত, পরিবহন সেক্টরসহ নানাখাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। সমাজসেবামূলক কাজেও এস এ খালেকের পরিবারের নানা পদক্ষেপ রয়েছে।

 

বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথচলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 

এরপর ৮৬ ও ৮৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এস এ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দেশের জাঁদরেল আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেনও এস এ খালেকের জনপ্রিয়তার কাছে বিপুল ভোটে পরাজিত হন।

 

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, এসএ খালেক তার নির্বাচনি এলাকায় অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তিনি বৃহত্তর মিরপুরে যথেষ্ট উন্নয়ন করেছেন। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, গাবতলী বাসস্ট্যান্ড, বেড়িবাঁধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এস এ খালেকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT