দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর

ঢাকা, ২৮ নভেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদন ও আসামিপক্ষের করা জামিন আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আবু সাঈদের আদালত এই জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে বিএনপি নেতা মেজর হাফিজ ও খায়রুল কবির খোকনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। পরে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। আদালতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মোস্তফা আহমেদ খান।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাইকোর্ট এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হাইকোর্টের গেটের সামনে থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT