ঢাকা, ২৮ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুসের ৮৫তম জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার অফিসে তারেক রহমানের পক্ষে ফুল নিয়ে যান বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা জন্মদিনের ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply