দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী, ৩০ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তিনি সকল নেতাকর্মীকে বিএনপির সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। আজ সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় দুমকির লেবুখালিতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

 

দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ  জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু সঞ্চালনায় অনান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর  ড. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT