দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি’র শাসনামলে খালেদা জিয়া দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেন : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপি’র শাসনামলে খালেদা জিয়া দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেন : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ তথ্য মন্ত্রণালয় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র শাসনামলে দেশ জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ‘জিয়াউর রহমান অস্ত্রের জোরে ক্ষমতা দখলন করেন এবং তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া ১০ বছরের শাসনামলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেন।’

ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। কোনো ঘটনার পর আইএসের দায় স্বীকারের দাবি কোত্থেকে কীভাবে আসে, সে বিষয়টিও তার জানা নেই।

তিনি বলেন, ক্ষমতার লোভে অন্যান্য দল থেকে অনেক নেতা বিএনপিকে যোগদান করেন। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদের লোভ দেখিয়ে তার দলভারী করেন। বিএনপি সুশাসনের পরিবর্তে দেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করে। তাদের আমলে এদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

মন্ত্রী বলেন, বিরোধী দল হিসেবেও বিগত ১০ বছর ধরে বিএনপি জঙ্গি ও সন্ত্রাসবাদের ভিত্তিতে তাদের রাজনীতি করেছে এবং এখনো তা অব্যহত রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিএনপি প্রকাশ্য দিবালকে জনসভায় হামলা চালিয়ে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ্ এসএম কিবরিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ্ মাস্টার এমপিকে হত্যা করে।

ড. হাছান বলেন, ‘বিএনপি ২০০৪ সালের ২১ আগস্ট মুক্তাঙ্গণে আওয়ামী লীগকে জনসভা করার অনুমতি দেয়নি। তারা গ্রেনেড হামলা করার জন্য পরিকল্পিত ভাবে ২০ আগস্ট মাঝরাতে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করার অনুমোদন দেয়।’বিএনপি যখনই চেয়েছে আওয়ামী লীগ সরকার সব সময় তাদেরকে মিছিল ও সমাবেশের অনুমতি দিয়েছে।

বিএনপি আগামীতে ইতিবাচক রাজনীতি করবে- এ আশাবাদ ব্যক্ত করে ড. হাছান মাহমুদ বলেন, আমি ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আশা করছি যে, বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পরিহার করে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করবে।

সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় কৃষ্ণা রায়ের পা হারানো সত্যিই দুর্ভাগ্যজনক ও অনাকাক্সিক্ষত ঘটনা। ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং এ বিষয়ে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, এটা খুবই উদ্বেগের বিষয় যে, কিছু চালক (সব নয়) বেপরোয়া হয়ে উঠেছে। আমি কোন অপেশাদার চালক ও হেলপারকে যানবাহন না দেয়ার জন্য বাস, ট্রাক মালিক এসোসিয়েশন ও শ্রমিক ইউনিয়নগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। ড. হাছান জনগণ ও চালকদেরও আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।

আইএস সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে আইএস’-এর কোন অস্তিত্ব নেই। কিন্তু জঙ্গিবাদিরা তাদের অস্তিত্বের জানান দিচ্ছে। আমি আশা করি, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো তাদের আশ্রয় দেবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT