দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে, সামনে সেমি ও নির্বাচনে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে, সামনে সেমি ও নির্বাচনে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে, সামনে সেমি ও নির্বাচনে ফাইনাল খেলা হবে

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগে শৃঙ্খলা নষ্ট করবে, তাদের আওয়ামী লীগে দরকার নেই। ৭৫-এর পর শেখ হাসিনার মতো সাহসী, জনপ্রিয় নেতা আর একজনও নেই। সরকার পতনে কত যে রঙিন খোয়াব, এই খেলা শেষ হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ১০ দফা দাবি, এতে নতুন কিছু দেখলাম না। পুরাতন কথায় নতুন করে দাবি। আজকে আপনাদের ব্যর্থ চেষ্টা। মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কিনা, আমরা খতিয়ে দেখছি।

এ সময় তিনি আরও বলেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিএনপির দুর্নীতির, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ২০০৭ সালে মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না মর্মে চলে গেলেন। দেখতে দেখতে ১৫ বছর চলে গেলো। মানুষ বাঁচে কত বছর।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

চুয়াডাঙ্গায় সাত বছর পর চলছে জেলা আওয়ামী লীগের সম্মেলন।

এর আগে ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT