দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি এককভাবে নয়, জাতীয় ঐক্যের সরকার চায়-বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন

বিএনপি এককভাবে নয়, জাতীয় ঐক্যের সরকার চায়-বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন

পটুয়াখালী, ১১ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): কেন্দ্রীয়  বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন বলেছেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দলটি এককভাবে নয়, বরং সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।

 

আজ শনিবার  বিকেলে বাউফলের বগা ইউনিয়ন ১১নংওয়ার্ডের উদ্যোগে কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুনির হোসেন বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি।”

 

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো গঠন করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

 

সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আবদুর রহমান মাস্টার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার ও সদস্য আবুল কালাম মৃধা।

 

বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান বাবুল মৃধা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT