দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে : বলেছেন, ওবায়দুল কাদের

বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে : বলেছেন, ওবায়দুল কাদের

গোপালগঞ্জ, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কোটালীপাড়া উপজেলা আাওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েএখন বিদেশীদের কাছে নালিশ করছে। তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের অভ্যন্তরিন বিষয়ে বিদেশীদের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি বলেন, কয়েক মাস পর পরই তারা বলে আন্দোলন করবেন। পরীক্ষার পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, রমজানের পর আন্দোলন। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বছর কেটে গেল, আন্দোলন আর হয় না।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে ভরা গাঙ্গে জোয়ার আসে না। মধুমতিতে জোয়ার আসবে ঠিকই। কিন্তু বিএনপির আন্দোলনের জোয়ার আসবে না। মির্জা ফখরুল আন্দোলনে হারে, নির্বাচনেও হারে। বেচারা কি আর করবে। হতাশায় আবোল-তাবোল বলে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র জয়ধরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।

মুজিব বর্ষে আওয়ামী লীগকে আগাছা মুক্ত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতা হবেন তারা, যারা আওয়ামী লীগের দু:সময়ে ছিলেন।

এ সময়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরের মধ্যে ঘর করবেন না। ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়বে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভবেন্দ্রনাথ বিশ্বাসকে সভাপতি ও আয়নাল হোসেন শেখকে সাধারন সম্পাদক ঘোষণা করে কোটালী পাড়া থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT