দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন : বলেছেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন : বলেছেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সকালে শরিয়তপুরের নড়িয়া-জাজিরা অংশে পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং নড়িয়া পৌরসভার সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন। তারা জনগণের জন্য রাজনীতি করে না। তারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে এসি রুমে বসে মিথ্যাচার করছে। তারা বন্যায় দুর্ভোগী মানুষ নিয়ে রাজনীতি করছে। এ কারণেই জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করছে।’

উপমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে বন্যায় হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে। আর মানবতার মা শেখ হাসিনার আমলে বন্যায় কোনো মানুষ না খেয়ে মারা যায়নি।’‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেশের বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন। তার নির্দেশ অনুযায়ী ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সরকার বন্যার্তদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।’

জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, নড়িয়ার ইউএনও জয়ন্তী রূপা রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT