দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিএফডিসির পরিচালক সমিতির সদস্য হলেন বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী

বিএফডিসির পরিচালক সমিতির সদস্য হলেন বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর পরিচালক সমিতির সদস্য হয়েছেন বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারী।সেজন্য বিজয় টিভির সকল সহকর্মী ও বিএফডিসির প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্হাপন করেছেন তিনি। নায়লা বারী জানান, বিজয় টিভি দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্র নিয়ে নানাভাবে কাজ করে আসছে। কাজেই এই অর্জন শুধু তার একার নয়, এটা বিজয় টিভি এবং সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফল। বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে বিজয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিজয় টিভি’মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি থেকে তাঁকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। তিনি পরিচালনা পর্ষদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছেন এবং বিজয় টিভির নির্বাহী প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে বেশ পরিচিত নায়লা বারী দীর্ঘদিন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রজেক্টে কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে তিনি নিয়োজিত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT