দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিচারবহির্ভূত হত্যা নিয়ে হাইকোর্টের সতর্কতা

বিচারবহির্ভূত হত্যা নিয়ে হাইকোর্টের সতর্কতা

ঢাকা, ০৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিচার বর্হিভূত হত্যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বলেছে হাই কোর্ট। বরগুনা শহরের সড়কে প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার অগ্রগতির প্রতিবেদন পেয়ে এই নির্দেশ এসেছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চে এই মামলার অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

এই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড এরই মধ্যে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এজাহারভুক্ত পাঁচ জন এবং সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারের কথাও হাইকোর্টকে জানানো হয়েছে।

নয়ন বন্ড কীভাবে মারা গেল তা জানতে চায় হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আব্দুল্লাহ আল মাহমুদ বাসার সাংবাদিকদের বলেন, ‘আমরা জানিয়েছি, পুলিশের কাছে গোপন সংবাদ ছিল অত্র মামলা আসামিরা সেখানে অবস্থান করছেন। পুলিশ সেখানে গিয়েছে এবং পুলিশের উপরে প্রথমে অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু হয়। তখন পুলিশ নিজেদের জীবন বাঁচানোর জন্য পাল্টা গুলি চালালে সেখানে একজন মারা যান।’

এলাকাবাসী ছুটে এসেই নয়ন বন্ডকে শনাক্ত করে বলেও আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। বাসার বলেন, ‘সেখানে তার গ্রুপ ০০৭ এর অন্যান্য সদস্যরা ছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়গুলি তদন্তাধীন।’

মামলার অগ্রগতি জানানোর পর বেঞ্চের কনিষ্ঠ বিচারক কামরুল কাদের বলেন, ‘আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভুত হত্যা) পছন্দ করি না। হয়ত প্রয়োজনের খাতিরে অনেক সময় জীবন বাঁচানোর তাগিদে আইনশৃঙ্খলা রক্ষাকারী তা বাহিনী করে থাকে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। আইন যে সুযোগ-সুবিধা দিয়েছে সেটা যেন নিশ্চিত হয়।’

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর থেকে এই বিচারবহির্ভুত হত্যা বা ক্রসফায়ার শুরু হয়। সব ক্ষেত্রেই বর্ণনা একই রকম। সন্দেহভাজন অপরাধীকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে যায়। পথে তার সহযোগীরা আক্রমণ করে এবং এক পর্যায়ে নিহত হন সন্দেহভাজন। তবে এই বর্ণনা নিয়ে সংশয় প্রকাশ করে মানবাধিকার কর্মীরা একে হত্যা বলে আসছেন।

হাইকোর্ট নয়ন বন্ডের মতো ছেলেদের আস্কারা দিয়ে যারা অপরাধী বানিয়েছে, তাদের বিষয়টি নিয়েও কথা বলে। বিচারপতি বলেন, ‘একদিনে এই নয়ন বন্ডরা তৈরি হয় না। কেউ না কেউ তাদের পৃষ্ঠপোষকতা করে থাকে। কেউ না কেউ লালন-পালন করে ক্রিমিনাল বানায়।’

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাসার সাংবাদিকদের বলেন, ‘আমরা মহামান্য আদালতের কাছে প্রতিবেদন উপস্থাপন করেছি। এ বিষয়ে সার্বিক অগ্রগতি অবহিত করেছি। এ মামলায় ১২ জন এজাহার নামীয় আসামি আছেন। তার মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। নয়ন বন্ড নামে একজন আসামি ঘটনাস্থলে গুলিতে মারা যান।’

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাটি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চের নজরে আনেন। সেদিন আদালত আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সীমান্তে সতর্কতা জারি করতে বলে। একই সঙ্গে আদালত মামলার অগ্রগতি ৪ জুন জানাতে বলে।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর তুমুল সমালোচনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT