দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্য ‘লাগামহীন’ও ‘শিষ্টাচার বহির্ভূত : বলেছেন, রওশন এরশাদ

বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্য ‘লাগামহীন’ও ‘শিষ্টাচার বহির্ভূত : বলেছেন, রওশন এরশাদ

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সম্প্রতি বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্য ‘লাগামহীন’ ও ‘শিষ্টাচার বহির্ভূত।

তিনি বলেছেন, স্বাধীন সার্বভৌম দেশে ভাতৃপ্রতিম বিদেশি কূটনীতিকদের অবাধ বিচরণ ও লাগামহীন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।

রওশন এরশাদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশের মতো বিশাল রক্তদানের ঘটনা বিরল। সেই স্বাধীন সার্বভৌম দেশে আমাদের ভাতৃপ্রতিম বিদেশি কূটনীতিকদের অবাধ বিচরণ ও লাগামহীন বক্তব্য শিষ্টাচারবহির্ভূত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।’

এসময় জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ বলেন, ‘দেশের সব নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে। পার্টিকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রাখতে হবে।’

‘জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী। যার ফলে দেশের ক্রান্তিকালেও নির্বাচনে অংশ নেয় দলটি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন। কিন্তু সেদিন তার দলকে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করতে দেওয়া হয়নি।’

রওশন এরশাদ বলেন, ‘সেদিন পার্টির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের ঘরবাড়ি। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।’

জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, এসএমএম আলম, চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, এমএ গোফরান, গোলাম সারোয়ার মিলন, জিয়াউল হক মৃধা, কাজী মামুনুর রশীদ, রফিকুল হক হাফিজ, নুরুল ইসলাম মিলন, ক্বারি হাবিবুল্লাহ বেলালী, আবদুল আজিজ চৌধুরী, গুলজার হুসেন, মুহাম্মদ জহির উদ্দিন, খন্দকার বেলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT