দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিনোদন জগতে নতুন ইতিহাস গড়লোঃ দেব

বিনোদন জগতে নতুন ইতিহাস গড়লোঃ দেব

বিনোদন ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): নতুন বছরে নতুন রূপে আরও একটি সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন টালিউডের পাওয়ার কাপল জুটি অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও অভিনেতা দেব। বড়পর্দায় নটী বিনোদিনীর জীবনী নিয়ে দেব-রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। আগামী ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এটি প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং পরিচালনায় আছেন রাম কমল মুখার্জি।
সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন চর্চা করে রুক্মিণী চরিত্রটি সিনেমায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সেই সঙ্গে অভিনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রোধ করেছিলেন, যাতে নটী বিনোদিনীর স্মৃতি ধন্য স্টার থিয়েটারের নাম বদলে তার নামে রাখা যায়। কিছু দিন আগে মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন।
এরপরই এ সুখবর প্রকাশ্যে আসতেই রুক্মিণী সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে লিখেছেন— অনেক ধন্যবাদ। আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি। আমি দিদির (মমতার) কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন। আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকব।
রুক্মিণী মৈত্রের এই টুইট রিটুইট করেন অভিনেতা দেব। প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লিখেছেন—খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। আমার বিনোদিনী ইতিহাস গড়ল।
এদিন দেবের এই টুইট আবার রিটুইট করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি তার পোস্টে লিখেছেন—ধন্যবাদ দেব আমার ওপর সবসময় বিশ্বাস রাখার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT