দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিপিএলের সিলেট পর্বে কার খেলা কবে কখন

বিপিএলের সিলেট পর্বে কার খেলা কবে কখন

স্পোর্টস ডেস্ক, ০৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। দেখতে দেখতেই শেষ হলো বিপিএলের একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা।

 

স্বভাবতই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে। তার আগে সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

 

৩০ ডিসেম্বরর-০৩ জানুয়ারি ঢাকা পর্বে অনুষ্টিত হয় ৮ টি ম্যাচ। বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স।

 

ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

 

নুরুল হাসান সোহানের দল আসরের ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২ ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। যারা ঢাকা পর্বের শেষ ম্যাচে তারকাবহুল ঢাকা ক্যাপিটালসে ২০ রানে পরাজিত করেছে।

 

টেবিলের তিনে রয়েছে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস। সমান ম্যাচ সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

 

তিন ম্যাচ থেকে ২ হার ও এক জয় থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।

 

বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT