দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিপিএলে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান

বিপিএলে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান

স্পোর্টস ডেস্ক, ২১ জুলাই ২১১৯ ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে তারার হাট বসতে যাচ্ছে। শেন ওয়াটসন ও জেপি ডুমিনির পর বিপিএলে নাম লিখিয়েছন ইয়ন মরগান।

ইংল্যান্ডের ৪৪ বছরের আক্ষেপ ঘোচানো বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে দেখা যাবে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে। ঢাকার ডায়নামাইটসের অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলেছেন, ‘বিপিএলের পরবর্তী আাসরের জন্য আমরা মরগানের সঙ্গে চুক্তি করেছি।

সংক্ষিপ্ত সংস্করণে তার বিশাল অভিজ্ঞতা আমরা বিবেচনা করেছি। আশা করি পুরো আসরের জন্য আমরা তাকে পাব।’ চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। আসরকে ঘিরে দলগুলো এরই মধ্যে ঘর গোছাতে শুরু করেছে। প্রতিটি দল সরাসরি দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। তারই অংশ হিসেবে মরগানকে দলে ভেড়াল ঢাকা।

এদিকে মরগান দলে আসায় ঢাকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক মৌসুম ধরে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিষয়টি ভাবাচ্ছে নিজামকেও। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা এ নিয়ে ভাবছি। কারণ আপনারা জানেন সাকিব আমাদের দলে আছে। তিনি অনেক দিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT