দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
বিপিএলে তামিমের কারণেই এসেছেন শাহীন আফ্রিদি

বিপিএলে তামিমের কারণেই এসেছেন শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, ২৮ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অন্যতম বড় তারকা হিসেবে যোগ দিচ্ছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে তিনি মাঠ মাতাবেন। তবে শাহীনকে বিপিএলে নিয়ে আসার পুরো কৃতিত্ব দেওয়া হচ্ছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে।

 

পাকিস্তানের এই পেসারকে দলে অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তামিম। বরিশালের মালিক মিজানুর রহমান দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তামিম থাকলে আমাদের বেশি কিছু করতে হয় না। তিনিই পুরো দায়িত্ব পালন করেন।’

 

শাহীন শাহ আফ্রিদির বিপিএলে যোগ দেওয়া বরিশালের জন্য বড় এক অর্জন। মিজানুর রহমান আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা বোলার আমাদের দলে যোগ দিয়েছেন। এটি প্রমাণ করে, বাংলাদেশে ভালো মানের খেলোয়াড় আসেন। এর মধ্যেই মোহাম্মদ নবী দলে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন। আগামীকাল আফ্রিদিও অনুশীলনে নামবেন।’

 

শাহীন ছাড়াও ফরচুন বরিশালের স্কোয়াডে রয়েছে তারার মেলা। স্থানীয় তারকাদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন এবং তাইজুল ইসলাম। বিদেশি খেলোয়াড়দের মধ্যে কাইল মেয়ার্সের নাম উল্লেখযোগ্য। এককথায়, বরিশাল প্রায় মিনি জাতীয় দলের মতো শক্তিশালী স্কোয়াড গঠন করেছে।

 

গত আসরে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করা তামিম ইকবাল বরিশালকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন। এবারও তার নেতৃত্বে বরিশাল শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শক্তিশালী এই দল নিয়ে তাদের থেকে দারুণ কিছুর প্রত্যাশা করছে সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT