দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিপিএলে সিলেট স্ট্রাইকার্স টানা তৃতীয়বার হারলো

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স টানা তৃতীয়বার হারলো

স্পোর্টস ডেস্ক, ০৮ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): হারের বৃত্ত থেকে বের হতে পারছে না চলমান বিপিএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। ঢাকার পর সিলেটে এসেও ভাগ্য পরিবর্তন হলো না তাদের। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিটেই হারের তিক্ত স্বাদ পেলো তারা।

 

নিজেদের তৃতীয় ম্যাচে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পায়নি দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিমের উইকেট হারায় বরিশাল। তবে মেয়ার্স-হৃদয়ের ব্যাটে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

 

বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তবে আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা তামিম আজ শূন্য রানেই ফিরে যান সাজঘরে।

 

তামিমের বিদায়ের পর সাজঘরে ফিরে যান একম্যাচ পর দলে সুযোগ পাওযা নাজমুল হোসেন শান্ত। ৩ বলে মাত্র ৪ রান করে তানজিম হাসান সাকিবের শিকার হয়ে সাজঘরে ফিরে যান শান্ত। শান্তর বিদায়ে ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে বরিশাল।

 

৬ রানে ২ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন কাইল মেয়ার্স। জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। সিলেটের বোলারদের ওপর চড়াও হয়ে ২৭ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তাওহীদ হৃদয়ও ছিলেন অর্ধশতকের দ্বারপ্রান্তে। ২৭ বলে ৪৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মাত্র ২ রানের জন্য অর্ধমতক মিস করেন তিনি।

 

তাওহীদ হৃদয়ের পর খান জাহানদাদকে নিয়ে ১০ ওভার ৩ বলেই জয় নিয়ে মাঠ ছাড়েন কাইল মেয়ার্স। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩১ বলে ৫৯ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT