দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিবাহবিচ্ছেদের পর সিনেমার গল্পের মতো আবারও একসঙ্গে বেন-জেনিফার

বিবাহবিচ্ছেদের পর সিনেমার গল্পের মতো আবারও একসঙ্গে বেন-জেনিফার

বিনোদন ডেস্ক,২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। বছরের শেষ ভাগে এসে চমকে দিলেন ভক্তদের। সিনেমার গল্পের মতো ঘটালেন এক ঘটনা। বছরের শুরুতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে বছরের শেষে এসে আবার হলের এক। কাটাচ্ছেন নিজেদের মতো করে সময়। খবর: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

সম্প্রতি তাদের দুজনকে ওয়েস্ট হলিউডের সোহো হাউজে দেখা যায়। যেখানে তারা একে অপরের সঙ্গে ক্রিসমাস গিফট বিনময় করেন। একসঙ্গে তাদের ৩০ মিনিটরে মতো দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায়। সে সময়ের তাদের বেশকিছু ছবি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত হয়েছে।

 

তাদের এমন ছবি প্রকাশের পর অনেক ভক্তর মনেই প্রশ্ন ওঠে তাহলে আবারও কি এক হচ্ছেন জনপ্রিয় এই জুটি! আসলে ঘটনাটি মোটেও এমন নয়। মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন। সেখানে দেখা যায়, লোপেজ এবং বেন তাদের পরিবারের সবাইকে নিয়ে লস অ্যাঞ্জেলসে ছুটির দিনগুলো উপভোগ করছেন।

 

জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদের ঘোষণা আসে চলতি বছরের শুরুর দিকে। তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলমান।

 

এর আগে ২০২২ সালে জর্জিয়াতে বেন ও লোপেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ চলতি বছরের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন। তবে তারা এখনো নিজেদের বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT