দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন বেন অ্যাফলেক এবং জেনিফার লোপেজ

বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন বেন অ্যাফলেক এবং জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক,০৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন বেন অ্যাফলেক এবং জেনিফার লোপেজ। লস অ্যাঞ্জেলেস কান্ট্রি সুপেরিয়র কোর্টে গত সোমবার তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। অনেক দিন ধরেই দুজনের মধ্যকার সম্পর্ক নড়বড়ে হওয়ার গুঞ্জন ছিল। বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি সিনেমার প্রমোশনেও এক অন্যকে ছাড়াই বেন ও জেনিফারকে দেখা যেত। এমনকি সে সময় তাদের কথাতেও ভাঙনের সুর আন্দাজ করেছিলেন নেটিজেনরা। এবার দ্বিতীয় দফায় বিবাহবিচ্ছেদ করলেন বেন এবং জেনিফার। এর আগে ২০০৩ সালে তাদের মধ্যে ‘ক্রাইম ক্যাপার গিগলি’ নামক সিনেমার শুটিং চলাকালে সখ্য গড়ে উঠেছিল। তখন তারা একত্রে সংসার শুরু করার কথাও ভেবেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি, বরং এক বছরের মাথায় ২০০৪ সালে তাদের সম্পর্ক ছিন্ন হয়। প্রায় দুই দশক পর তারা পুনরায় নিজেদের মধ্যে পুরোনো ভালোবাসা পুনরুজ্জীবিত করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এবারও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

 

২০২৪ সালের ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার লোপেজ। বিচ্ছেদের কারণ হিসেবে ‘অসামঞ্জস্যপূর্ণ পার্থক্য’ উল্লেখ করেছেন।

 

এদিকে আদালতের দস্তাবেজে জেনিফার উল্লেখ করেছেন, তাদের যৌথ, আধা-যৌথ সম্পদ এবং আলাদা সম্পত্তির পরিমাণ এখনো অজানা এবং এটি পরবর্তীকালে নির্ধারণ করা হবে।

 

যদিও জেনিফার এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন, তবে পেশাগত জীবনে তারা একে অন্যের সঙ্গে যুক্ত আছেন। অভিনেত্রী বর্তমানে অ্যাফলেকের প্রযোজনায় দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটির নাম আনস্টপেবল এবং কিস অব দ্য স্পাইডার ওমেন।

 

জেনিফার লোপেজের তিনবার বিয়ে হয়েছে এবং তার ১৬ বছর বয়সী যমজ সন্তান এমি ও ম্যাক্স, যারা তার সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে রয়েছে।

 

অন্যদিকে অ্যাফলেকের আগে জেনিফার গার্নারের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই ঘরে তার তিনটি সন্তান ভায়োলেট (১৮), সেরাফিনা (১৫) ও স্যামুয়েল (১২) রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT