দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিমানে লুৎফুজ্জামানর বাবর গুরুতর অসুস্থ : দুবাই হাসপাতালে ভর্তি

বিমানে লুৎফুজ্জামানর বাবর গুরুতর অসুস্থ : দুবাই হাসপাতালে ভর্তি

ঢাকা, ৩১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): পবিত্র ওমরাহ পালনের যাত্রাপথে বিমানে শ্বাসকষ্টের গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানর বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ কথা জানান।

 

হায়দার আলী বলেন, ঢাকা থেকে মদিনার উদ্দেশে যাত্রাপথে বিমানে (এমিরেটস এয়ার লাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলে রয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানসহ মদিনার উদ্দেশে রওনা হন।

 

এর কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছার পর জানতে পারেন বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা এর পর মক্কায় ওমরাহ পালনের কথা ছিল।

 

পরিবারের সদস্যরা, লুফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান হায়দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT