দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড

বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড

ঢাকা, ২০ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। বৃহস্পতিবার (২০ মার্চ) এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস হয়েছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

 

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

 

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এতদিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

 

এছাড়াও তিন পার্বত্য জেলায় চৈত্রসংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT