দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশাল বাজেটের চাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়েছেন : বলেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

বিশাল বাজেটের চাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়েছেন : বলেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

ঢাকা, ১৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এবং ফিউচার অফ বাংলাদেশের যৌথ আয়োজনে গণবিরোধী লুটপাটের বাজেট প্রত্যাখ্যান শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেছেন, বিশাল বাজেটের চাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়েছেন।

সালাম বলেন, পরিষ্কারভাবে যেটা আমি বলতে চাই অনির্বাচিত সংসদের বর্তমান অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর জাতির সামনে বাজেট দেয়ার নৈতিক কোন অধিকার তাদের নেই।বিশাল এই বাজেট দেয়ার আগে বড় বাজেটের চাপে অর্থমন্ত্রী নিজেই অসুস্থ হয়ে পড়েছেন।

বিএনপির এই নেতা বলেন, এই বিশাল বাজেট বহন করার মতো অবস্থা বর্তমানে জাতির নাই।এই বাজেট যদি জাতিকে বহণ করতে হয় তাহলে সমস্ত জাতিই আজ অসুস্থ হয়ে পড়বে।এই বাজেট জনগণের পকেট কাটার,গরিবদের আরও গরিব করবে।এটি জনগনের ওপর চাপিয়ে দেয়া বাজেট।

সরকারের ভেজাল বিরোধী অভিযানের সমালোচনা করে সালাম বলেন, যে সরকার নিজেই একটি ভেজাল সরকার।জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই তাদের ভেজাল বিরোধী অভিযান চালানোর নৈতিক কোন অধিকার নেই। তাই আমরা বলবো আমাদের একটাই দাবি জনপ্রতিনিধি বলতে যেটা বোঝায় সেটার জন্য অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে মন্ত্রীরা বাজেট দিবে সেটাই আমরা প্রত্যাশা করি।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ফিউচার অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মো:শওকত আজিজের সঞ্চালনায় মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, মানবাধিকার সমিতির মহাসচিব আ হ ম মুস্তফা কামাল,বিএনপি নেতা জামাল হোসেন টুয়েল,সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT