দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্বকাপের টিকিট এক প্রকার নিশ্চিত করল আর্জেন্টিনা

বিশ্বকাপের টিকিট এক প্রকার নিশ্চিত করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, ২২ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট এক প্রকার নিশ্চিত করল আর্জেন্টিনা। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দল কঠিন এক ম্যাচে নিজেদের প্রমাণ করল, যেখানে ম্যাচের ভাগ্য গড়ে দেন থিয়াগো আলমাদা। যদিও শেষ মুহূর্তে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবে তাতে জয়ের আনন্দে কোনো কমতি ছিল না।

 

প্রথমার্ধের বেশিরভাগ সময়ই একরকম ম্যাড়ম্যাড়ে ফুটবলই দেখা গেছে। মার্সেলো বিয়েলসার দল আগ্রাসী প্রেসিংয়ের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আর্জেন্টিনার রক্ষণদেয়ালে বারবার আটকে যায়।

 

মাঝপথে কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা বাড়তে থাকে, এনজো ফার্নান্দেজের এক শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক সের্হিও রোচেত। এরপর গিউলিয়ানো সিমিওনের একটি ক্রস গোলের দিকে যেতে থাকলে সেটিও ঠেকিয়ে দেন রোচেত।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে নামে আর্জেন্টিনা। আলমাদা ও সিমিওনে পরপর দুটি সুযোগ পেলেও গোলরক্ষক রোচেত অবিশ্বাস্য দক্ষতায় সেগুলো প্রতিহত করেন। কিন্তু ৬৮তম মিনিটে আসে ম্যাচের একমাত্র এবং জয়সূচক মুহূর্ত—জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে জাল কাঁপান আলমাদা। রোচেতের বাঁদিকে দুর্দান্তভাবে বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তরুণ মিডফিল্ডার।

 

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর্জেন্টাইন রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। বরং ম্যাচের অন্তিম মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস নাহিতান নান্দেজের মুখে বুট লাগিয়ে সরাসরি লাল কার্ড দেখেন।

 

এই জয়ে ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট, যা তাদের ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত করে দিয়েছে। অন্যদিকে, হারের ফলে উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে।

 

মন্টেভিডিওর কঠিন লড়াইয়ে স্কালোনির শিষ্যরা প্রমাণ করল, কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আলমাদার জাদুকরী মুহূর্তেই জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT