দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : বলেছেন, ইনজামাম

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : বলেছেন, ইনজামাম

স্পোর্টস ডেস্ক, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপে এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে মোট ৬ বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। কিন্তু প্রত্যেকবারই জয়ের হাসি হেসেছে ভারত। তবে এবার ইতিহাসে পরিবর্তন আসবে, বিশ্বকাপ আসরে ভারতকে হারানো নিয়ে আশাবাদী পাকিস্তান দলে প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

আগামী ১৬ই জুন ম্যানচেস্টারের ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ইতিহাস বদলাবে বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, ‘সমর্থকদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব সবসময়ই আলাদা। কেউ কেউ তো আবার বলেন বিশ্বকাপে শুধুমাত্র ভারতকে হারাতে পারলেই আমরা খুশি।’

বিশ্বকাপের আগে টানা ১০ ম্যাচে হারের অভিজ্ঞতা পাকিস্তানের। এমনকি প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে হার দেখেছে পাকবাহীনি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে, এসব নিয়ে ভাবছেন না ইনজামাম। তিনি বলেন,‘শুধুমাত্র ভারতের বিরুদ্ধে জয়ই বিশ্বকাপে পাকিস্তানের একমাত্র লক্ষ্য নয়। অন্যান্য শক্তিশালী দেশগুলোকে হারানোর মতও যথেষ্ট ক্ষমতা আমাদের আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT