দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্বকাপ চ্যাম্পিয়ন বীর সদস্যরা দেশে ফিরেছে

বিশ্বকাপ চ্যাম্পিয়ন বীর সদস্যরা দেশে ফিরেছে

স্পোর্টস ডেস্ক, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা বিজয়ী বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের বীর সদস্যরা দেশে ফিরেছেন। আজ বিকেলে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
ফুলের তোড়া নিয়ে বিমান বন্দরে তরুন টাইগারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
জাতীয় বীরদের বরণ করে নেয়ার সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘ আমাদের দেশের খেলাধুলার ইতিহাসে এটি সেরা অর্জন। ছেলেরা যে অর্জন বয়ে নিয়ে এনেছে তা নিয়ে আমরা গর্বিত। তারা গোটা জাতিকে গৌরবান্বিত করেছে। আশা করি দলটি দেশের জন্য আরো সফলতা বইয়ে আনবে।’
পরে মোটর শোভাযাত্রা সহকারে যুব দলকে বিমান বন্দর থেকে নিয়ে আসা হয় হোম অব ক্রিকেট শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় বিপুল সংখ্যক সমর্থক ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা।
পরিকল্পনা অনুযায়ী আজ রাতে দলের বেশীরভাগ সদস্য মাঠ সংলগ্ন একাডেমিতে রাত্রি যাপন করবেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা সেখান থেকে নিজ বাড়ীর উদ্দেশ্য যাত্রা করবেন।
দক্ষিন আফ্রিকায় গত রোববার অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির নেতৃত্বে টুর্নামেন্টের ২২ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপা জয় করল বাংলাদেশ। ফাইনালে তীব্র চাপকে সংবরণ করে অপরাজিত ৪৩ রান সংগ্রহের মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন বাংলাদেশকে। এটি হচ্ছে ক্রিকেটের যে কোন পর্যায়ে বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা।
রাসেল বলেন,‘ এই দলটিকে আমাদের ভালভাবে পরিচর্যা করতে হবে। তাদের মধ্যে যে মেধা রয়েছে তার প্রমান দিয়েছে। এখন তাদেরকে সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদের।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT