দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্বকাপ ট্রফির সঙ্গে আবারো মঞ্চে বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি

বিশ্বকাপ ট্রফির সঙ্গে আবারো মঞ্চে বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক, ০৩ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত বিএমও স্টেডিয়ামে এক তারকা খচিত অ্যাডিডাস আয়োজনে যেন অন্যরকমই আবহ নিয়ে এলো। বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি এবং আমেরিকান ফুটবলের তারকা প্যাট্রিক মাহোমস এলেন এক মঞ্চে! যেন ফুটবল ও আমেরিকান ফুটবলের মহামিলন।

 

এই দুই তারকার দেখা হওয়া ছাড়াও ইন্টার মায়ামির তারকা মেসি আবারও ছুঁলেন সেই মাহেন্দ্রক্ষণের প্রতীক- বিশ্বকাপ ট্রফি। ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষে অ্যাডিডাসের স্পন্সর করা এই বিশেষ আয়োজনে ফুটবল এবং আমেরিকান ফুটবল জগতের তারকারা একত্রিত হন।

 

বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে মেসির সঙ্গে ছিলেন কানসাস সিটি চিফসের কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমস। আরও ছিলেন ফুটবল কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও জার্মানির বিশ্বকাপজয়ী কোচ ইয়র্গেন ক্লিন্সম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

 

বিশ্বকাপ জয়ের এক বছর পর আবারও সেই জয়মুকুটের স্পর্শ পেয়ে আবেগে ভেসে যান মেসি। ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি যেন মনের কোণে তাজা হয়ে উঠল। যেখানে তিনি আর্জেন্টিনাকে ঐতিহাসিক বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

 

এদিকে আবারও মাঠে নামতে প্রস্তুত ইন্টার মিয়ামি। আগামী ৩ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে লড়বে মেসির দল। মাঠের প্রস্তুতির পাশাপাশি এমন আবেগঘন মুহূর্ত যেন মেসির নতুন উদ্যমের রসদ জোগালো।

 

এ ধরনের মিলনমেলা হয়তো আরও অনেকবার হবে ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে। তবে মেসি ও মাহোমসের এই ঐতিহাসিক মিলন নিঃসন্দেহে ক্রীড়াজগতের ভক্তদের হৃদয়ে দাগ কেটে গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT