দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্বরেকর্ড গড়লেন নায়ার : আউট না হয়ে ৫৪২ রান

বিশ্বরেকর্ড গড়লেন নায়ার : আউট না হয়ে ৫৪২ রান

স্পোর্টস ডেস্ক, ০৫ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ক্রিকেটে চোখ কপালে ওঠার মতোই বিভিন্ন ঘটনা ঘটে প্রতিনিয়ত। এবার সেরকমই এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টানা সেঞ্চুরির পর সেঞ্চুরি। যেন আউট হওয়ার বিষয়টি ভুলেই গিয়েছিলেন ভারতের ব্যাটার করুন নায়ার। একটানা চার ম্যাচে অপরাজিত থাকার পর রেকর্ড ৫৪২ রান করে অবশেষে পঞ্চম ম্যাচে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

 

৫০ ওভারের ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড এখন নায়ারের দখলে। পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরির মাধ্যমে তিনি ৫৪২ রান করেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন মাইলফলক।

 

আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।

 

গত বছরের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নায়ার। সেই ম্যাচে ১১২ রানের অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র ৮১ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত থাকেন ৪৪ রানে।

 

পরের ম্যাচেই আবার বিধংসী হয়ে উঠেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। তার এমন ব্যাটিংয়ে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ।

 

এরপর তামিল নাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, এই ম্যাচেও তার দল জিতেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT