দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরিফের উরস আখেরি মোনাজাতে শেষ হলো

বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরিফের উরস আখেরি মোনাজাতে শেষ হলো

ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরিফের চার দিনের বার্ষিক উরস শেষ হয়েছে। শাহ সুফি খাজাবাবা ফরিদপুরীর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে এ উরস। আখেরি মোনাজাতে বাংলাদেশসহ সারা মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মঙ্গলবার ফজর নামাজের পর খাজাবাবা ফরিদপুরীর (কুঃছেঃআঃ) রওজা জেয়ারত শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গদিনশীন পীর মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব। এরপর সমবেত জাকেরগণ নিজ নিজ গন্তব্যে ফেরা শুরু করেন। যাত্রাপথে অসংখ্য মানুষ ও যানবাহনের ভিড় লেগে যায়। তবে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের সাংগঠনিক বিভাগীয় প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবারের উরস সম্পন্ন হয়েছে। উরসে কয়েক লাখ আশেকান-জাকেরান ও ভক্তরা অংশ নেন।

তিনি জানান, উরসের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে বৃহস্পতিবার বিকাল থেকে বিশ্ব জাকের মঞ্জিলমুখী জনতার ঢল নামে। সন্ধ্যার পর কানায় কানায় ভরে উঠে কয়েক বর্গকিলোমিটারব্যাপী উরস প্রাঙ্গণ। দেশবিদেশ থেকে আগত লাখ লাখ মানুষ এতে অংশ নেন। ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি তরিকতের আমলে রাতব্যাপী বিনিদ্র রজনী অতিবাহিত করেন তারা।

গত শুক্রবার বাদ জুমা উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে কয়েক বর্গ কিলোমিটারজুড়ে পৃথক পৃথক শামিয়ানা টাঙিয়ে আগতদের অবস্থানের জন্য ব্যবস্থা করা হয়। উরসের বাইরে বাহারি পণ্যের বিশাল মেলাও বসে।

প্রসঙ্গত, উপমহাদেশখ্যাত শাহ্ সূফী খাজা এনায়েতপুরীর (কুঃছেঃআঃ) নির্দেশে ফরিদপুরের আটরশিতে আগমন করেন শাহ্ সূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ)। এরপর এখানে তার হাতেই সুবিশাল পরিসরে গড়ে উঠে বিশ্ব জাকের মঞ্জিল ও দৃষ্টিনন্দন মসজিদ। কালে কালে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে এর নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT