দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পেলেন এটিএম শাসসুজ্জামান

বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পেলেন এটিএম শাসসুজ্জামান

বিনোদন ডেস্ক, ১৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মহানায়কখ্যাত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের চলে যাওয়া ৯ বছর হয়ে গেলো। ২০১০ সালের ১৫ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে ধরে রাখতে এবং প্রবীণ বরণীয় শিল্পীদের স্মরণীয় করে রাখতে বুলবুল আহমেদের পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষে প্রতি বছর সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় রোববার বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়ার আয়োজন করেছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন। এই বছর বুলুবুল আহমেদ স্মৃতি সম্মাননা পেলেন বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। হাসপাতালেই এই গুনী অভিনেতার হাতে পুরস্কার তুলে দিয়েছে বুলবুল আহমেদের পরিবার। রোববার এই স্মৃতি স্মারক হাতে পেয়ে ভীষণ খুশি হন এ টি এম শামসুজ্জামান।

হাসপাতালের কেবিনে বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়ার আয়োজনটি ছিলো অন্যরকম। যেখানে ফাউন্ডেশনের পক্ষে বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজি আহমেদ ও কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা পদক তুলে দেন এ টি এম শামসুজ্জামানের হাতে। সেখানে আরো ছিলেন এ টি এম শামসুজ্জামানের সহধর্মিণী রানী জামান, মেয়ে, নাতনিসহ পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT