দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেগম খালেদা জিয়ার পক্ষে আবার হাইকোর্টে জামিন আবেদন

বেগম খালেদা জিয়ার পক্ষে আবার হাইকোর্টে জামিন আবেদন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আবার জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তার আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদন খারিজ করে দেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মত এই সিদ্ধান্ত দেন।  তবে এসময় তার চিকিৎসাসংক্রান্ত বেশ কিছু পর্যবেক্ষণও দেয় সর্বোচ্চ আদালত।

পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। গত এপ্রিল থেকে অসুস্থ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে কারা হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই মামলায় হাইকোর্টে আবার জামিন আবেদনের সিদ্ধান্ত হয়। আইনজীবীরা আশা করছেন, এবার জামিন দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করবেন।

এদিকে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে খালেদা জিয়ার জামিনের ব্যাপারে ফোনে কথা বলেছেন। তবে সেখানে প্যারোলের ব্যাপারে কথা হয়নি বলে দাবি করছেন বিএনপি মহাসচিব। যদিও ওবায়দুল কাদের দাবি করছেন, কথা হয়েছে এবং তার কাছে প্রমাণ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT