দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নেই : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নেই : বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা, ১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করতে গিয়ে বিষয়টিকে নির্মম প্রহসনে পরিণত করেছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে অপরাজনীতি করেই যাচ্ছে। বাস্তবে, সরকার তার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’বেগম জিয়া দেশের সর্বোত্তম মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ)-এ চিকিৎসা নিচ্ছেন। এখন বিএনপি নেতৃবৃন্দ দাবি করছেন যে বেগম জিয়া খুবই অসুস্থ। অথচ বাস্তবতা হচ্ছে তিনি শুধু কাশির সমস্যায় ভুগছেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার পা ও কোমরের ব্যথা বার্ধক্যজনিত স্বাস্থ্য জটিলতা। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ভুলভাবে উপস্থাপন করে এটাকে নতুন সমস্যা হিসেবে দেখাচ্ছেন। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘খালেদা জিয়া পায়ে ও কোমরে ব্যথা নিয়ে দু’দফা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।’

তিনি বলেন, জেলখানায় একজন চিকিৎসক, একজন নার্স ও একজন গৃহকর্মী সর্বক্ষণ তার দেখভাল করছেন। দক্ষিণ এশিয়ার আর কেউ কোন জেলখানায় তার মতো সুযোগ পাচ্ছে না। অথচ তা সত্ত্বেও বিএনপি নেতারা নির্জলা মিথ্যা বলেই যাচ্ছেন।’ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নেই। এ ধরনের মন্তব্য করে অল্প দিনেরই মধ্যেই বিএনপি নেতারা নিজেদের হাস্যস্পদে পরিণত করছেন। এ ধরনের হৃদয়হীন কৌতুক না করার জন্য আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করছি।’তিনি বিএনপি নেতৃবৃন্দকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নশীল এই দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, প্রাণঘাতী এডিস মশার কামড়ে বহু মানুষ বাড়িতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিচ্ছেন। অনেকে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ‘সরকার ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রত্যেককেই তাদের বাড়ি, বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি, মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে যাতে প্রাণঘাতী এডিস মশার বিস্তার না ঘটে।’

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একসাথে ডেঙ্গু মোকাবেলায় করার নির্দেশ দিয়েছেন। ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি আওয়ামী লীগও অনেক পদক্ষেপ নিয়েছে।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে হাছান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ ফজিলাতুন্নেছার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। এই সকল সিদ্ধান্তই বাঙালী জাতির উত্থানের সাথে সম্পর্কিত। বঙ্গমাতা সঠিক সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধুকে সব সময় সাহায্য করেছেন। ‘বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় বঙ্গমাতা পুরো দেশকে তার পরিবার মনে করতেন। তিনি পরিবারের পাশাপাশি দলকেও পরিচালনা।

অনুষ্ঠানে বিএএমপিএল-এর সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার ও বিএএমপিএল সাধারণ সম্পাদক মুন্সি এবাদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT