দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বেতন ভাতার দাবিতে  লকডাউন ভেঙে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

বেতন ভাতার দাবিতে  লকডাউন ভেঙে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

ঢাকা, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরের টঙ্গীতে লকডাউন ভেঙে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লি. কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ ও বিকেএমইএর নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে একটা নির্দিষ্ট সময় কারখানা চালু রাখছেন কারখানা মালিকরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার বেতন দেয়ার কথা থাকলে সকালে কারখানায় এসে প্রধান ফটকে বর্ধিত ছুটির নোটিস দেখতে পায় শ্রমিকরা। গত মার্চ মাসের বেতন পরিশোধ না করে ছুটি বাড়ানোর ফলে তারা এ বিক্ষোভ করছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে সবাই ঘরে অবস্থান করছেন। এ অবস্থায় বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও বাজার করতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। মুদি দোকানিরাও বাকিতে খাদ্যদ্রব্য বিক্রি করছেন না। এ অবস্থায় বেতন না পেলে না খেয়ে মরতে হবে।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই তারা শ্রমিকদের বেতন পরিশোধ করে দিবেন।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম বলেন, বেতন পরিশোধ করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আগামী কয়েকদিনের মধ্যেই বেতন দেয়া হবে বলে মালিক পক্ষ নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT