দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিচারপ্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দিতে চায়, তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। এ জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে।

 

তিনি বলেন, ৭২-এর সংবিধান দিয়ে এ দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়। তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী সংবিধান প্রয়োজন।

 

প্রতিবাদ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে, সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথা থাকতে হবে।

 

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা, আসুন, সবাই ঐক্যবদ্ধ হই। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি।

 

প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করতে রমনা থানাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় উপস্তিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি) মো. শাকিল, তেজগাঁও কলেজের প্রতিনিধি আলামিন তালুকদার, শেখ বোরহাউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের তারেক আজিজ, হামলার শিকার মাসুদ, রাবেয়া, ইমরানসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT