দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বোতল কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে ছেড়ে না দিলে ডিবি অফিস ঘেরাও করা হবে : জবি শিক্ষার্থীরা

বোতল কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে ছেড়ে না দিলে ডিবি অফিস ঘেরাও করা হবে : জবি শিক্ষার্থীরা

ঢাকা, ১৬ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে আন্দোলনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বোতল কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে ডিবি অফিসে নিয়ে তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করা হবে।

 

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে’; ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’, ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’।

 

এ সময় জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরিফিন বলেন, বোতল কান্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছোট ভাই ইসতিয়াককে ডিবি জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে নিয়ে গেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাইয়ের কিছু হলে ডিবি অফিস ঘেরাও হবে। অবশ্যই এ বিষয়ের সুষ্ঠু তদন্ত হতে হবে।

 

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, ওই শিক্ষার্থীর কোন ক্ষতি করা হলে আমরা জবিয়ানরা সর্বোচ্চ প্রতিবাদ জানাবো। রাষ্ট্র যদি একটি বোতলের বিপরীতে টিয়ারশেল, গুলি ও রক্তকে দাঁড় করায় তাহলে তা পুরোপুরি অন্যায় হবে।

 

প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেটের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী বোতল নিক্ষেপকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT