দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ঢাকা, ০৬ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ১টা ২৬ মিনিটে ব্যাপক নিরাপত্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে নিয়ে বাসাটিতে প্রবেশ করেন খালেদা জিয়া।

 

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়িতে করে ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।

 

এদিকে খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিপুল নেতাকর্মী এদিন সকাল থেকে ফিরোজার সামনে অবস্থান নেন। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বাসাটির সামনে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুলশানের সড়কটি। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এদিন ফিরোজার সামনে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরাপত্তা দিতে দেখা যায়।

 

এর আগে লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি। সঙ্গে আছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT