দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার বলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মজিবুর রহমান মঞ্জু

ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার বলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মজিবুর রহমান মঞ্জু

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই।

 

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গতকাল রোববার (২৩ মার্চ) গভীর রাতে গ্রেপ্তার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে এবি পার্টি এ সংবাদ সম্মেলন করে।

 

রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থি বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার ও জরুরি অবস্থা ঘোষণাসংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্রজনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এ চক্রটি কাজ করছে।

 

এসব হাস্যকর প্রহসন ও বালখিল‍্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে মঞ্জু বলেন, এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও শেখ হাসিনা-আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই।

 

গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা চলছে। এসময় সব জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় সহকারী স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, মশিউর রহমান মিলু, এবি পেশাজীবী কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, সহকারী নারী উন্নয়নবিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যুবনেতা ইমরান হোসেন শিবলু পল্টন থানা সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT