দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র কি পর্তুগালে ক্লাব কিনছেন

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র কি পর্তুগালে ক্লাব কিনছেন

স্পোর্টস ডেস্ক, ১২ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বর্তমান ফুটবলবিশ্বে যে কয়েকজন তরুণ ফুটবলার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সময়টা দারুণ কাটছে তার। গত বছর ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এবার শোনা যাচ্ছে, মাঠের বাইরেও নিজের প্রভাবটা বাড়াতে চাইছেন তিনি। শোনা যাচ্ছে, পর্তুগিজ ক্লাবের মালিকানা কিনতে চাইছেন ভিনি!

 

সাবেক ফুটবলাররা তো ক্লাব কিনছেনই; এমনকি অবসরের আগেও ক্লাবের কেনার ঘটনা নতুন নয়। এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও; যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপ্পে ও এনগোলো কান্তে।

 

এমবাপ্পে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন।

 

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়ুস।

 

মূলত, ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়ুস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন, সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়।

 

পর্তুগালে ভিনিসিয়ুসের ক্লাব কেনার সংবাদটি সবার আগে দিয়েছিল স্প্যানিশ জনপ্রিয় রেডিও স্টেশন কাডিনা কোপে।

 

বর্তমানে আর্থিকভাবে বেশ ভালো সময় পার করছেন ভিনিসিয়ুস। সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো উত্তর আমেরিকার জুতা ও গার্মেন্টস পণ্য উৎপাদনকারী কোম্পানি ‘নাইকি’। বিশ্বের অনেক হাই-প্রোফাইল ফুটবলারদের সঙ্গেই চুক্তি করেছে কোম্পানিটি। ভিনির সঙ্গে নাইকির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।

 

এছাড়া আমেরিকার বিনোদন কোম্পানি ‘রক নেশনের’ প্রতিনিধিত্বও করছেন ভিনিসিয়ুস। ব্রাজিলেও ভিনিসিয়ুসের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। যার নাম ‘ভিনি জুনিয়র ইনস্টিউট’।

 

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি। সেখানে চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল। শিরোপার লড়াইয়ে আগামীকাল রোববার (১২ জানুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT