দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভবনে এডিসের বংশবিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা নেয়া হবে : বলেছেন, মেয়র আতিকুল ইসলাম

ভবনে এডিসের বংশবিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা নেয়া হবে : বলেছেন, মেয়র আতিকুল ইসলাম

ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার উত্তরা ১০ নং সেক্টরের সানবীম স্কুলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সতর্ক করে বলেছেন, ডেঙ্গু রোগের জীবাণুবহনকারী এডিস মশার বংশবিস্তারে সহায়ক পরিবেশ পাওয়া গেলে ভবন মালিকদের জরিমানা ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন দপ্তর, স্থাপনা, বাসা-বাড়ি পরিদর্শন করছি, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও তৎপর আছেন। যেখানেই অপরিচ্ছন্নতা, নাগরিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং এডিস মশার বংশবিস্তার সহায়ক পরিবেশ পাওয়া যাবে সেখানেই জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ‘আধুনিক ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএনসিসি সচেষ্ট আছে। নাগরিকদের দ্রুত ও উন্নত সেবা দিতে ডিএনসিসি বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ক্রয় করছে।’‘আমরা ইতোমধ্যে মোটরসাইকেলে মশকনিধন যন্ত্র স্থাপন করে দ্রুততম সময়ে অধিক এলাকায় মশার ওষুধ প্রয়োগ করছি। এতে সময় ও লোকবল দুটিই সাশ্রয় হচ্ছে।’

তরুণ প্রজন্মকে মানসিক ও চিন্তাধারায় উন্নত-আধুনিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনসিসি ক্যাডারদের উদ্দেশ্যে আতিকুল বলেন, ‘আমাদেরকে সুনাগরিক হতে হবে। একজন সুনাগরিক কখনো রাষ্ট্রের ক্ষতি করে না, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে না, ভূমি দখল করে না, নদী-খাল দখল করে না।’শুধুমাত্র সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী দিয়ে নগরীকে পরিছন্ন রাখা সম্ভব নয় উল্লেখ করে মেয়র বলেন, ‘ডিএনসিসি জনবল বাড়াচ্ছে, সাথে সাথে নাগরিকদেরকে সচেতন হতে হবে। যথাস্থানে ময়লা ফেলার অভ্যাস করতে হবে। নিজ নিজ আবাসস্থল, এলাকা, জলাধার নিজেদের পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানেই তিন দিনের বেশি পরিষ্কার পানি জমতে দেয়া যাবে না।’

মেয়র আতিকুল ইসলাম নিজেও ছাত্রজীবনে একজন বিএনসিসি ক্যাডেট ছিলেন উল্লেখ করে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনসিসির ক্যাডেটরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে।’ এরপর বিএনসিসির দ্বারা উত্তরা ১০ ও ১১ নং সেক্টরের মাঝের খাল পরিষ্কার কাজ পরিদর্শন করেন উত্তরের মেয়র। এ সময় বিএনসিসির পাশাপাশি ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরাও একই কাজে যোগ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT