দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘গেম চেঞ্জার’ মুক্তির পরই অনলাইনে ফাঁস হয়ে যায়

ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘গেম চেঞ্জার’ মুক্তির পরই অনলাইনে ফাঁস হয়ে যায়

বিনোদন ডেস্ক, ১১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। দীর্ঘ সময় ছিলেন রুপালি পর্দা থেকে দূরে। সবশেষ ২০২৩ সালে ‘সত্যপ্রেম কী কথা’ মুক্তি পায়। এর দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরেছেন তিনি, তবে দুঃসংবাদ নিয়ে। খবর : ইন্ডিয়া টুডে

 

আজ (১০ জানুয়ারি) কিয়ারার তেলেগু সিনেমা ‘গেম চেঞ্জার’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন এস শঙ্কর। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা। কারণ সিনেমাটি মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায়। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এদিকে বলিউড বক্স অফিস থেকে সিনেমাটির প্রথম দিনের আয় প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথম দিন ‘গেম চেঞ্জার’ ঘরে তুলেছে ২৬ কোটি রুপির বেশি।

 

‘গেম চেঞ্জার’ নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি রুপি। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’ ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT