দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতের জামিয়া মিলিয়ার ছাত্রীদের হিজাব, বোরকা খুলে নেয়ার অভিযোগ

ভারতের জামিয়া মিলিয়ার ছাত্রীদের হিজাব, বোরকা খুলে নেয়ার অভিযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে সোমবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভকালে তাদের সঙ্গে পুলিশ অসদাচরণ করেছে। ছাত্রীদের হিজাব, বোরকা খুলে নিয়েছে। এ ছাড়া গোপনাঙ্গ সহ শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীরা বুধবার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। তারা বলেন, পুলিশ তাদেরকে বুঁট পায়ে লাথি মেরেছে এবং লাঠি দিয়ে তাদেরকে আঘাত করেছে। রাফিয়া ফাতিমা নামে একজন ছাত্রী বলেছেন, নারী পুলিশ অফিসাররা আমার হিসাব ও বোরকা কেড়ে নিয়েছে। আমি যখন মাটিতে পড়ে যাই তখন একজন পুরুষ পুলিশ অফিসার আমার বুকের ওপর উঠে বসে। পেটের ওপর বুঁট রাখে।

এ সময় ফাতিমা তার মেডিকেল রিপোর্ট দেখান। তাতে বলা হয়েছে, তিনি বুকে আঘাত পেয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য প্রিন্ট।

সোমবার জামিয়া নগর থেকে ভারতের পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করার পরিকল্পনা ছিল শিক্ষার্থীদের। কিন্তু পথে হলি ফ্যামিলি হাসপাতালের বাইতে তাদেরকে থামিয়ে দেয় পুলিশ। ব্যারিকেড অতিক্রম করতে দেয়া হয় না তাদেরকে। এ ঘটনার পর সেখানে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয় আল শিফা হাসপাতালে। এরপর পরই কমপক্ষে ৯ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে। তাদেরকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আটকে রাখা হয় বদরপুর পুলিশ স্টেশনে। ওই ৯ শিক্ষার্থীর একজন চন্দ যাদব। তিনি অভিযোগ করেন, পুলিশ স্টেশনে নেয়ার সময় পুলিশ তাকে থাপ্পর মেরেছে পুলিশ। তার ভাষায়, ওই সময় পুলিশের গাড়িতে আমি একাই ছিলাম মেয়ে। এ সময় একজন পুলিশ অফিসার আমাকে থাপ্পর মারে। ধাক্কাধাক্কা করার কারণে আমার শরীরে প্রচণ্ড ব্যথা। এ জন্য আমাকে ব্যথানাশক ওষুক খেতে  হয়েছে। তবে সব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট। দিল্লি পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব অনুসরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT