দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতের মার্কিন দূতাবাসের ভেতরে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ হলো

ভারতের মার্কিন দূতাবাসের ভেতরে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ হলো

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে শনিবার সকালে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস পুলিশের বরাত দিয়ে জানায়, শিশুটির অভিভাবকরা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর রবিবার অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয় চিকিৎসকরা শিশুটি ধর্ষণের শিকার বলে নিশ্চিত করেছেন। ওই শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলেও জানায় চিকিৎসকরা।

পুলিশ জানায়, শিশুটির পরিবার মার্কিন দূতাবাসেই বসবাস করে। তার বাবা দূতাবাসের একজন কর্মচারী। অভিযুক্ত ধর্ষক একজন গাড়িচালক, তবে সে দূতাবাসের হয়ে কাজ করে না। ধর্ষকের বাবা দূতাবাসের কর্মচারী হওয়ায় সে পরিবারের সাথে দূতাবাসেই থাকত।

শিশুটির পরিবার দূতাবাস প্রাঙ্গণেই বসবাস করে। তার বাবা দূতাবাসের একজন কর্মচারী।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত রবিবার শিশুটির বাবা পুলিশের নিকট অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে। ২০১২ সালে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংবলিত আইনে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

শিশুটি যখন বাসার বাইরে খেলছিল তখন অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে লোভ দেখিয়ে তার বাসার ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঐ সময় অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না।

শিশুটি বাসায় ফিরে তার মা’কে ঘটনাটি জানায়। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা পরীক্ষা শেষে নিশ্চিত করেন যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছেন।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘ধর্ষণের ঘটনায় আমরা গভীরভাবে বিরক্ত। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত পুলিশকে জানায়। শিশুটির পরিবারকে অবশ্যই আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT