দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতের হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে যাত্রীবাহী বাস, নিহত ৪৪, আহত ৩০

ভারতের হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে যাত্রীবাহী বাস, নিহত ৪৪, আহত ৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২১ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৪৪ জনের। বৃহস্পতিবার প্রদেশের কুলু জেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার কুলুর বানজার পাহাড়ি এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এতে করে হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তাগুলোর ভয়াবহতা আরো একবার প্রতীয়মান হলো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটির ছাদে বেশ কিছু যাত্রী সওয়ার ছিলেন। বাড়তে পারে মৃতের সংখ্যা। হতাহতদের উদ্ধারের কাজ অব্যাহত রাখা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বানজার থেকে গাড়াগুসানির উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। যাত্রাপথে প্রায় ৫০০ ফুট গভীর খাদে যায় বাসটি। কুলুর পুলিশ প্রধান শালিনী অগ্নিহোত্রী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে জোর কদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সরকারি আধিকারিক শীতল কুমার জানিয়েছেন যে, বাসটি সম্ভবত অত্যন্ত দ্র”তগতিতে চালানো হচ্ছিল এবং এতে পরিবহন ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। প্রাথমিকভাবে এ দু’টো কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেন, কুলুর বাস দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইলো। আহতরা খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। স্থানীয় সরকার সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত অধিকাংশ মানুষই কুলুর বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। প্রাথমিকভাবে মৃত ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার রূপি সাহায্য ঘোষণা করেছে জেলা প্রশাসন।
হিমাচল প্রদেশে এমন ঘটনা বিরল নয়। গত এপ্রিলে ওই অঞ্চলের কাছাকাছি এলাকাতে খাদে বাস পড়ে নিহত হন ১৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT