দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ভারতে আক্রান্ত ছাড়াল ৫ হাজার, একদিনে ৩৫ মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬০

ভারতে আক্রান্ত ছাড়াল ৫ হাজার, একদিনে ৩৫ মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬০

হেলথ ডেস্ক, ০৮ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬০। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে বলে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী দেশটিতে এক দিনেই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বড় উল্লম্ফন ঘটেছে গত ২৪ ঘণ্টায়। তবে করোনাভাইরাস আক্রান্তদের ৭০ শতাংশের রোগ লক্ষণ মাঝারি থেকে মৃদু চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভর্তি হওয়া দরকার হবে না বলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

করোনাভাইরাসে ঝুঁকি বেড়ে চলায় গতকাল মঙ্গলবার কয়েকজন মন্ত্রী নিজেরা আলোচনা করার পর ভারতজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও চার সপ্তাহ বন্ধ রাখার সুপারিশ করেছেন। পাশাপাশি ধর্মীয় জমায়েত ও সব ধরনের সভার ওপরও নিষেধাজ্ঞা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। অন্যতম রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১০১৮ জন। এরপর যথাক্রমে তামিলনাডুতে ৬৯০, দিল্লিতে ৫৭৬, তেলেঙ্গানায় ৩৬৪ এবং কেরালায় ৩৩৬ জন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয়কের ভূমিকা পালনকারী সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত কোনো ব্যক্তি সামজিক দূরত্ব বজায় রীতি মেনে চললেও তাকে যদি কোয়ারেন্টাইন করা না হলে ৩০ দিনে তার মাধ্যমে আরও ৪০৬ জন আক্রান্ত হতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT