দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী দেশে ফিরলেন

ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী দেশে ফিরলেন

বেনাপোল, ১৯ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

 

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন- ইন্দ্রজিৎ মন্ডল, প্রান্ত মন্ডল, মিহির জোয়ার্দ্দার, খাইরুল ইসলাম, সৈকত আলম, মিরাজ হোসাইন রিমন, আবু জুবাইদা সান, ইয়াসির আরাফাত,আবিদ আহমেদ,আপন বিশ্বাস। সাহিদা খাতুন, সুবর্ণা রায়, স্নিগ্ধা বিশ্বাস, শিলা আক্তার, টপা খানম, আজমিরা খাতুন, টুম্পা মন্ডল, সুমাইয়া আক্তার, দিঘি বিশ্বাস, সোনিয়া আক্তার ও সুমাইয়া আক্তার।

 

এসব কিশোর-কিশোরীদের বাড়ি- ঢাকা, কেরানীগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলায়।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে।

 

বৃহস্পতিবার সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এসব কিশোর-কিশোরীদের দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন।

 

পরে কারাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টার হোমে রাখে। এরপর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে তারা দেশে ফেরেন। তাদেরকে আজ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT