দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ভারতে বোরকা না খোলায় মেট্রোয় উঠতে বাধা

ভারতে বোরকা না খোলায় মেট্রোয় উঠতে বাধা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। নির্বাচনে বিজেপি জয়লাভের পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতনের খবর আসছে। সেই চিত্রের আবারও দেখা দিলো উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে। বোরকা না খোলায় সেখানে এক নারীকে মেট্রোয় উঠতে দেয়া হয়নি। এসময় হেনস্থার শিকার হন ওই নারী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লখনৌ মেট্রোতে ওঠার সময়ে একই পরিবারের পাঁচ মহিলাকে বোরকা খুলতে বলা হয়। তারা সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় মেট্রোয় উঠতে বাধা দেওয়া হয়। মঙ্গলবার মাইওয়াইয়া স্টেশন থেকে তারা মেট্রোয় উঠতে গেলে তাদের বোরকা খুলতে বলা হয়।

ওই মহিলারা জানিয়েছেন, কোনো মহিলা নিরাপত্তারক্ষী চাইলে তাদের সার্চ করতে পারেন, কিন্তু বোরখা খোলার প্রশ্নই ওঠে না। সেই সময়ে স্টেশনে কোনো মহিলা নিরাপত্তারক্ষী না থাকায় মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হয়নি। এরপর তারা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে আসেন।

পরিবারের মহিলাদের থেকে এই অভিজ্ঞতা শুনে লখনৌ মেট্রো রেল কর্পোরেশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের প্রধান মাজ আহমেদ। লখনৌ মেট্রোর জনসংযোগ কর্মকর্তা পুষ্পা বেলানি জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেদিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT